1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জুলাইয়ের মত আরেকবার লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা সমাজের চাবি ও নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিয়ে পিছন থেকে শক্তি ও সমর্থন দিয়ে যেতে চাই। ভোট নিয়ে যেন কেউ হেলাফেলা করতে না পারে এজন্য যুবকদের জুলাই যুদ্ধের মত আরেকবার লড়তে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। সেই সঙ্গে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমীর বলেন, শহীদ আবু সাঈদ ও তার সঙ্গীরা জীবন দিয়ে আমাদের কাছে দায়িত্ব ও আমানত রেখে গিয়েছেন। আমরাও তাদের মতো জীবন দিয়ে তাদের আমানত রক্ষা করার লড়াই করে যাবো। তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল যে, একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, দুঃশাসন আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার দক্ষতা অনুযায়ী জাতি গঠন উন্নয়নের অবদান রাখবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক নিরাপদে বসবাস করবে। আমরা চরম বিপদের দিনে দেশে ছিলাম, এখনও আছি এবং আগামী দিনে পরিস্থিতি যাই হোক আপনাদের সঙ্গে দেশেই থাকবো। আমরা দেশ ছেড়ে অন্য কোনো দেশ কিংবা জায়গায় ঠিকানা খুঁজবো না। ড. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যক্তিগত নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন, পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি কিংবা কোনো দুর্নীতি করি নাই, মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি, আমরা কারো ওপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেইনি বরং আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমরা সেই লক্ষপূরণে জাতিকে বিভক্ত করতে দেবো না। এই বিভক্তির অবসান ঘটনার জন্যই আমরা ১০টি দল একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের ৩০০ আসনের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১০ দল মিলে প্রার্থী দিয়েছি। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার আদালতে চলমান। আমরা চাই, অতি দ্রুত বিচারের কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আবু সাঈদের পরিবারকে আমরা মাথার তাজ করে রাখব। সেটা সেটা মুখের কথায় নয় বরং বাস্তবে দেখবেন।

এর আগে শহীদ আবু সাঈদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ভালোমন্দ খোঁজখবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রংপুর-৬ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভা বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। একইদিনে উল্লাপাড়ার সরকারি এম আকবর আলী কলেজ মাঠে এক পথসভায় অংশগ্রহণের পাশাপাশি পাবনায় অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াত আমিরের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost