1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বাংলাদেশ খেলতে না পারলে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান- এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। বৃহস্পতিবার জিও নিউজকে সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে। সূত্র অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজই (বৃহস্পতিবার) জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ভারতে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খেলোয়াড়দের বড় একটি অংশ বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই মত দিয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরে গেলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে বলে দাবি করা হয়েছে। এর একদিন আগেই আইসিসি আনুষ্ঠানিকভাবে বিসিবির আবেদন নাকচ করে জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ীই ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে। বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার পর এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। বিষয়টি নিয়ে আলোচনা হলেও বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।” সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। আইসিসির সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, তিনি সরকারের সঙ্গে “আর একবার শেষ আলোচনার” জন্য আইসিসির কাছে সময় চেয়েছেন। “আইসিসি বলেছে এটি একটি যৌক্তিক বিষয়, এবং আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। আমি সরকারকে চাপ দিতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই, কারণ আমরা মনে করি ভারত আমাদের জন্য নিরাপদ নয়,” বলেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে সরকারের মতামত জানানো হবে। “আমি এখনও আইসিসির কাছ থেকে একটি অলৌকিক সমাধানের আশা করছি। খেলোয়াড়রা এবং সরকার চায় বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু খেলোয়াড় নয়, সামগ্রিক বিষয় বিবেচনা করে,” যোগ করেন আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost