চুয়াডাঙ্গা–১ আসনের ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। প্রচারণার সূচনা করেন তিনি পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল এবং বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর নেতাকর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করে এলাকায় গণসংযোগ শুরু করেন।
শরিফুজ্জামান শরীফ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলমডাঙ্গার ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শালীন আচরণের মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানাই।”

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সিআইপি আলহাজ্ব সাইদুজ্জামান টরিক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত ও উৎসবমুখর ছিল। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। আলমডাঙ্গায় শান্তিপূর্ণ পথসভা ও গণসংযোগ বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে আলমডাঙ্গা পৌরসভাধীন বিটিম মাঠে শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বিটিম মাঠ থেকে আলতাইবার মোড়, চারতলা মোড় প্রদক্ষিণ করে হাফিজ মোড় হয়ে পুনরায় বিটিম মাঠে ফিরে আসে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয়।
পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন সিআইপি মো. শাহিদুজ্জামান টরিক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি মো. শহিদুল কাউনাইন টিলু, উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু এবং অন্যান্য উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে আরও একটি নির্বাচনী কর্মসূচি শুরু হয়। সেখানে শরিফুজ্জামানের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগ ও প্রচারণা চালান।
শরিফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা ধানের শীষ প্রতীকের পক্ষে শক্তিশালী গণসংযোগ ও শান্তিপূর্ণ পথসভার মাধ্যমে শুরু হয়েছে। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply