1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত কোয়াটার থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পঠিত
oplus_1026


চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে সাগর আলী (৪৯) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সাগর আলী (৪৯) কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আলির অর্ধগলিত মরদেহ কোয়াটারের ভেতরে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost