1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

মামুনুল হকের ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে তার দুটি আসনে, অর্থাৎ ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা জানান। তিনি বলেন, ‘খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না।’

আতাউর রহমান জানান, এই দুই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নাই, সেসব আসনে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক দল হিসেবে এবার নির্বাচন করছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।  কয়েকদিন আগে পর্যন্ত এই জোটে ইসলামী আন্দোলনও ছিল। তবে আসন সমঝোতা না হওয়ায় তারা ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি আসনগুলোতে তারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost