1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে ৩ শিকারি আটক

বাগেরহাট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত

সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম।

আটক শিকারিরা হলেন, পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। ঘটনাস্থল থেকে একটি  ইঞ্জিনচালিত , ৬০০ফুট মালাফাঁদ ও হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জামন জব্দ করা হয়েছে।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার রাতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে কচিখালীর বাহির সুকপাড়ার নদীতে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান তারা। এসময় ট্রলারটি থামানোর জন্য সংকেত দিলে শিকারিরা ট্রলারটি বনের পাশে ভিড়িয়ে চার শিকারী ট্রলার থেকে লাফিয়ে বনে পালিয়ে গেলেও তিন জনকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা।  পরে ট্রলারে তল্লাশি করে ৬০০ ফুট নাইলনের সুতার মালাফাঁদ একটি ককশিট, দুটি ছুরি, দশটি প্লাস্টিকের বস্তাসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। বনরক্ষীদের কঠোর নজরদারির কারণে তাদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost