1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রার্থী বাবু খানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ রোববার বেলা ১০টায় তার আন্দুলবাড়ীয়ার বাসভবনে এই মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।  মতবিনিময় কালে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলায় তাঁর নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।

মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি তাঁর বক্তব্য আরো ও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাবু খান বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুন্সী মাহাবুবুর রহমান বাবু, জিটিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আকিমুল ইসলাম, মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি মিথুন মাহামুদ, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সালাউদ্দীন কাজল, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক, এম আই মুকুল, সাংবাদিক মতিয়ার রহমান, সরজিত কর্মকার ও ফেরদৌস।

সভায় জীবননগর উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost