মেহেরপুরের মুজিবনগরে অপহরণের শিকার কিশোর মাহিদ হোসেন (১৭) কে অপহরণের মাত্র ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশ। পুলিশের দ্রুত ও সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মাহিদ হোসেনকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মাহিদ হোসেন তার তিন বন্ধু সাব্বির আলী রিয়াদ, সবুজ ও ফরহাদসহ দুটি মোটরসাইকেলে করে কোমরপুর বাজার থেকে বাবুপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়কে পৌঁছালে একদল অপহরণকারী মাহিদ ও সাব্বিরের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মাহিদ ও সাব্বিরকে জোরপূর্বক অপহরণ করা হয়।
পরে অপহরণকারীরা সাব্বিরকে ছেড়ে দিলেও মাহিদকে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে মাহিদের বাবা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।
খবর পাওয়ার পর মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মুজিবনগর থানা এবং সাহেবপুর পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি চৌকস দল দ্রুত অভিযান শুরু করে।
Leave a Reply