1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাইফ হাসানের।

এই দলে সবচেয়ে বড় চমক বা বরং অনুমিতই বলা যায়, ছন্দ হারানো উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিকের বাদ পড়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বশেষ ১৫ ইনিংসে একটি ফিফটিও নেই। নিয়মিত সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন, থিতু হলেও রানের গতি ধরে রাখতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটেও তার ফর্ম খারাপ চলছে। তাই তার বাদ পড়া অনেকটা প্রত্যাশিতই ছিল। জাকের না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। দলের পরিকল্পনায় ভিন্ন চিন্তা দেখা যাচ্ছে সাইফ হাসানকে তানজিদ হোসেন তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামানো হতে পারে, আর পারভেজ হোসেন ইমনকে চার নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে।

পেস আক্রমণে পাঁচজন বোলার রেখেছে বাংলাদেশ। নিয়মিত মুখগুলোই আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আলোচনা থাকলেও সুযোগ পাননি রিপন মন্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে তিনজন রাখা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। লিটনের দলের যাত্রা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে খেলবে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও। গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost