1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরআগে গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সফলভাবে মনোনয়নপত্র জমা দেন।

তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘উই হ্যাভ মেইড ইট।’ উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost