1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে সমাজসেবা দিবস উদযাপন

চুয়াডাঙ্গা
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পঠিত
oplus_1026

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সিদ্দিকী সোহেলী রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost