1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে পূর্বশত্রুতা জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিএনবি নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মোখলেস মোল্লা ওই উপজেলার তারাইল পূর্ব পাড়া গ্ররামের কালা মিয়া মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পথে স্থানীয় নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে চার/পাঁচজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোখলেস মোল্লাকে মারধর করে। একপর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের  মেজ ভাই  কেরামত আলী মোল্লা  বলেন, সাগর কাজী, মেজবাহ, মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। আমার ভাই গরিব মানুষের পক্ষে কথা বলে সেজন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমার ভাইকে যারা কুপিয়ে মেরেছে আমি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost