1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

কমলো জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার পঠিত

জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে যা কার্যকর হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা ও অকটেন ১২৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পেট্রোলের দাম ১২০ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost