1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি

রাজশাহী
  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

রাজশাহীতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর দিনের তাপমাত্রা কমে আসায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে আকাশে কুয়াশা ও মেঘ থাকায় সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল বাতাসে শীত আরও তীব্র হয়ে ওঠে, স্থবির হয়ে পড়ে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নগর ও গ্রামের ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। বিভিন্ন বস্তি ও খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে। গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে। স্থানীয়রা জানান, তীব্র শীতে জনজীবন কার্যত জবুথবু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ছে। শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বেড়েছে। এর প্রভাবে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে পড়ছেন। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়া বেড়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। উত্তরের এই হিমেল হাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost