1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভীড়ের  মধ্যে পদদলিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে, জানাজায় অংশ নিতে আসা অনেক মুসল্লী প্রচন্ড ভীড়ে ধাক্কাধাক্কি ও গরমে অসুস্থ হয়েছেন অনেকে।

‎বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। ‎নিহতের নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা জেলায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, এরকম একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের অফিসার যাওয়ার চেষ্টা করছে। তবে ভিড়ের কারণে আমরা মুভমেন্ট করতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost