চুয়াডাঙ্গার দর্শনা থানায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ২০ পিস অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানগুলো জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করছে। তার নির্দেশনায় এসআই আশিকুর রহমান, এসআই সৌমিত্র সাহা, এসআই মো. আশরাফুল ইসলাম, এএসআই মো. আবু আল ইমরান ও এএসআই মো. মোত্তালেব হোসেন নেতৃত্বে যৌথ টিম অভিযানে অংশ নিয়েছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা রেলবাজার মজিদ মার্কেটের “বাবু এর খেলনা দোকান” থেকে মো. আব্দুর রউফ ওরফে বাবু গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মো. আব্দুর রউফ ওরফে বাবু (৫০) দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারের মৃত রস্তম আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলঅর বেগমপুর ফুলতলাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মো. বাবু প্রধানকে গ্রেফতার করা হয়। তার বসত বাড়ির উঠান থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার বাবু প্রধান (৪২) ওই গ্রামের মৃত আমিন উদ্দিন প্রধানের, ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ‘চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি মেনে অভিযান চালাচ্ছে। ডিবি এবং অন্যান্য ইউনিটরা নিয়মিত ও বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য রোধে অগ্রগামী ভূমিকা রাখছে।’ উপজেলা ও থানা পর্যায়ে পুলিশ কমান্ডের এই কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিশ্চিত এবং মাদকদ্রব্য প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলছে।
Leave a Reply