1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিন প্রার্থী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার সংসদীয় দুটি আসনে তিনপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গতকাল শনিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান মনোনয়নপত্রগুলো প্রার্থীদের হাতে তুলে দেন।
এসময় চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গা- ১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন মনোনয়পত্র সংগ্রহ করেন।
এসময় ইসলামী আন্দোলনের যুগ্ম সম্পাদক মো. আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের সদস্য মুফতি আব্দুস সালাম, আলহাজ¦ সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসান, নদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাকসহ ইসলামী আন্দেঅরনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় এবি পার্টির যুগ্ম-আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ক্লে, যুব সমন্বয়ক মো. সোহেল, সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহবায়ক আরশেদ আলী ও যব সমন্বয়ক (২) ইনছান আলী উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost