1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

মেহেরপুরে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিএনবি নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মেহেরপুরে ডাম্প ট্রাকের চাপায় মো. লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি থেকে আশরাফপুর সড়কে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮)।

নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, রাকিবুল ইসলাম ও লিজন মোটরসাইকেলযোগে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। পথে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। তারপর ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মেহেরপুর সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ডাম্প ট্রাকের ওই চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost