অতীতের বিতর্কিত তিনটি নির্বাচনের মাধ্যমে যে বদনাম হয়েছে সেটা বর্তমান নির্বাচন কমিশন ঘুচিয়ে দিতে চায় বলে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চান বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ সকল মাঠ প্রসাশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্য চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন। ডিসি-এসপিদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আমরা খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেবেন না।
ইসির তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
Leave a Reply