1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

দুই ভাইয়ের বটির কোপে প্রাণ গেল প্রতিবেশীর

সিএনবি নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দুই ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত (২২) একই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল হক।

অভিযুক্ত তারেক ও রিয়াদ উভয়েই শাহিন রাড়ীর ছেলে বলে জানা গেছে।  জানা যায়, শনিবার আপন দুই ভাই- তারেক (৩২) ও রিয়াদের (২৮) মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঝগড়ার শব্দ শুনে পাশের বাড়ির বাসিন্দা জান্নাত (২২) পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে উত্তেজিত তারেক ও রিয়াদ ধারালো অস্ত্র (বটি) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost