1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

প্রায় এক বছরের বেশি সময় ধরে সংঘটিত বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল লেখেন, হাদী নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের দুয়ারে দুয়ারে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এমন আশাবাদও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি হাদীর হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানান। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেন।

ভাঙচুরের ঘটনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শহীদ হাদীর মৃত্যুতে শোকাহত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম, প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপেক্ষায় থাকে, তারা এই দেশের শত্রু। সংকটকে পুঁজি করে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়। দুঃখভারাক্রান্ত এই মুহূর্তকে তারা সহিংসতায় রূপ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তবে প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে গিয়ে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই পোস্টটি আর পাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost