1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরে ২০ দল নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার শুরুটা ৭ ফেব্রুয়ারি। এরই মধ্যে গ্রুপিং ও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। পরে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। তবে মূল লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যে কারণে ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

এদিকে ক্রিকেট অপারেশন্সের আরেক সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ জন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র‍্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান নাফীস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost