1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বাবা-মাকে হত্যার সন্দেহে ছেলে গ্রেফতার

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে হলিউড চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ দম্পতিকে হত্যার সন্দেহে তাদের ছেলে নিক রেইনারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর রাত ৯টা ১৫ মিনিটের দিকে নিক রেইনারকে গ্রেফতার করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। বর্তমানে তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগের রাতে একটি অনুষ্ঠানে রব ও নিক রেইনারের মধ্যে উচ্চস্বরে কথা কাটাকাটি হতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তবে তদন্তকারীরা এখনও হত্যার সুনির্দিষ্ট কারণ জানননি। সূত্র অনুযায়ী, রব-মিশেলকে প্রথম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁদের ২৮ বছর বয়সি মেয়ে রোমি রেইনার। তিনি জানিয়েছেন, তার বাবা-মায়ের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। রব রেইনার হলিউডের অন্যতম একজন সফল পরিচালক। তার পরিচালিত ছবিগুলো ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্ট্যান্ড বাই মি’, ‘মিজারি’ এবং ‘এ ফিউ গুড মেন’। ষাটের দশকে টিভি সিটকম ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। রব রেইনারের স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারও একজন অভিনেত্রী এবং প্রযোজক। ১৯৮৯ সালে রব ও মিশেল বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। 

রব রেইনার তার বর্ণাঢ্য শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। তিনি ডেমোক্র্যাটিক দলের সমর্থক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কমলা হেরিস ও শোক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost