1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। তবে পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সফর হবে দুই ভাগে। গেল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সূচি ঘোষণা করেছেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে। পাকিস্তানের বিপক্ষে যে কারণে বাংলাদেশের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে ম্যাচের সংখ্যা কমবে না। বাংলাদেশও পাকিস্তানের এমন প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছে। যার কারণে পিএসএলের আগে এবং পরে দুই ভাগে ভাগ করে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

তিনি বলেন, ‘পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।’ তবে ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ আগে হবে সেটা নির্ভর করবে দুই দলের পরিকল্পনার ওপর। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই বোর্ডই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost