1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

জনপ্রিয় উপস্থাপককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেডিও, টিভি উপস্থাপক এবং ডিজে ওয়ারিক স্টক জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যিনি ‘ডিজে ওয়্যারাস’ নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শহরের জাম্বেসি হাউসের কাছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।  

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ারিকের মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার দিন জাম্বেসি হাউসের কাছে বাড়ির নিরাপত্তায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তদারকি করছিলেন তিনি। এসময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী তার দিকে এগিয়ে আসে এবং তাঁদের মধ্যে একজন সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় আত্মরক্ষার জন্য স্টকের কাছে একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থাকলেও তিনি তা ব্যবহারের সুযোগ পাননি। হামলাকারীরা তার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নেয়নি। স্টকের বোন নিকোল এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের পরিবার আজ শোকে স্তব্ধ।’ ভাইয়ের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জি। এছাড়া ‘বিল্ড ওয়ান’ দলের নেতা মুসি মাইমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost