রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে কোনো পদে ছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে, এটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply