1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

অস্কারে ফের ছিটকে পড়লো বাংলাদেশ

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি ৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিল। তবে অস্কারের দৌড় বেশিদূর যাওয়া হলো না। আসর থেকে ছিটকে পড়েছে ছবিটি। ফের অস্কার জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।  

এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্‌ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয় লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি। নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এ ছবিতে তুলে ধরা হয়েছে, কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার স্বামীর নির্যাতন থেকে মুক্তি ও নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ের গল্প। এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্‌ম সোসাইটিজের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটির নাম ঘোষণা করেছিল। 

সিনেমাটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। 

ছবির চিত্রনাট্য এবং অভিনয় করেছেন আনন সিদ্দিকা। এছাড়াও আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, কাজী রুমা, আমিরুল হক চৌধুরী, নায়লা আজাদ নূপুর 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost