1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

হঠাৎ কেন লন্ডন গেলেন জামায়াত আমির?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

যুক্তরাজ্য সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, সেখানকার সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন আমিরে জামায়াত। তিনি আরও জানান, সেখানে আরও কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost