1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে। ‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধা পৌনে ৭টায় যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর আলপালা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের বন্ধু সজীব জানান, ফারুক পেশায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতো। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত ফারুককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা শেষে জানান ফারুক আর বেঁচে নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost