1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

মেক্সিকোয় প্লেন বিধ্বস্ত, নিহত অন্তত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মেক্সিকোয় জরুরি অবতরণের চেষ্টার সময় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মেক্সিকোর স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ জানান, সোমবার সান মাতেও আতেনকো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এটি একটি শিল্পাঞ্চল, যা টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্লেনটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো শহর থেকে যাত্রা শুরু করেছিল। হার্নান্দেজ বলেন, ব্যক্তিমালিকানাধীন ওই প্লেনটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, প্লেনটি কাছাকাছি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ধাতব ছাদে আঘাত হানে। এর ফলে বড় ধরনের আগুন ধরে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুনের কারণে নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ নির্ধারণে জরুরি সেবা কর্মী ও তদন্তকারীরা এখনো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost