1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দামুড়হুদায় দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মামুনুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে মামুনুল হাসান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় ‘মায়া বেকারি’ নামের এক প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা এবং বিভিন্ন অভিযোগে মেসার্স মদিনা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা সালমা জাহান নিপা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost